শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

রূপপুরে শরীরচর্চা করতে গিয়ে প্রাণ গেল রাশিয়ান নাগরিকের

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ০২ মে ২০২৬, ০৯:৪৬ এএম

শেয়ার করুন:

রূপপুরে শরীরচর্চা করতে গিয়ে প্রাণ গেল রাশিয়ান নাগরিকের

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় শরীরচর্চা করতে গিয়ে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ মে) সন্ধ্যায় সাহাপুর ইউনিয়নের নতুনহাট সংলগ্ন গ্রিন সিটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ওই তরুণের নাম চুরকিন (২৫)। তিনি রাশিয়ার ক্রাসনোডার অঞ্চলের বাসিন্দা এবং ভ্লাদিমিরের ছেলে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে সাব-ঠিকাদার প্রতিষ্ঠান এটম টেক এনারগো কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্রিন সিটির জিম সেন্টারে শরীরচর্চার সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন চুরকিন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা দ্রুত তাকে গ্রিন সিটির মেডিকেল সেন্টারে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল সম্পন্ন করে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য শনিবার (২ মে) সকালে মরদেহ পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। পরে দূতাবাসের মাধ্যমে তা নিহতের স্বজনদের কাছে পাঠানো হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর