শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

নাটোরে ইমো হ্যাকিং প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০২ মে ২০২৬, ০১:৩৪ এএম

শেয়ার করুন:

নাটোরে ইমো হ্যাকিং প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার

নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডিতে হ্যাকিং ও প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১ মে) রাতে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতারকৃত আসামিরা হলেন- উপজেলার পানসিপাড়া গ্রামে মো. রফিজ মন্ডলের ছেলে মোঃ বাসেদ আলী (১৭), মো. আশরাফ আলীর ছেলে মো. আব্দুল্লাহ  (১৯), বাচ্চু মন্ডলের ছেলে আব্দুল্লাহ আল বায়োজিদ (১৮), নওয়াপাড়া গ্রামের মো. সুলতান আলীর ছেলে মো. লালন আলী (২১) এবং মো. শাহিনুর রহমানের ছেলে মো. শাকিল(১৯)।

লালপুর থানা পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় লালপুর দুড়দুড়িয়া ইউনিয়নের বাসিন্দা ভুক্তভোগী মো. রফিজ মন্ডলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি হ্যাক করে প্রবাসীদের ফেসবুক, মেসেঞ্জার ও ইমো আইডিতে বেআইনিভাবে প্রবেশ করে পাসওয়ার্ড পরিবর্তন করে প্রতারক চক্রটি। এরপর আইডিগুলো নিজ নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ করে আসামিরা। পরে এই ঘটনায় পুলিশ প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অপরাধে তাদের গ্রেফতার করে পুলিশ।

অভিযানে উপস্থিত ছিলেন- লালপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মুনসুপ আলী, এসআই আল মাসুম, এএসআই মো. আনছার আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানান, প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে লালপুর উপজেলার পানসিপাড়া ও নাওপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে পুলিশের একটি চৌকস টিম। এসময় প্রতারণা চক্রের ৫ আসামিকে আটক করে পুলিশ। এ ঘটনায় থানা মামলার কাজ চলছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর