শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

জিয়াউর রহমান নিজেকে শ্রমিক বলতে গর্ববোধ করতেন: এমপি খায়ের ভুঁইয়া

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ০১ মে ২০২৬, ১০:৩৬ পিএম

শেয়ার করুন:

জিয়াউর রহমান নিজেকে শ্রমিক বলতে গর্ববোধ করতেন: এমপি খায়ের ভুঁইয়া
লক্ষ্মীপুর- ২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া।

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান নিজেকে শ্রমিক বলতে গর্ববোধ করতেন। তিনি শ্রমিকের পোশাক পরে নিজেই কাজ করতেন, যা আপনারা দেখেছেন। তিনি কোনো দ্বিধা দ্বন্দ্ব করতেন না। আমরা কোদাল নিয়ে এক কোপ দিলে তিনি দিতেন বিশ কোপ।

শুক্রবার (১ মে) বিকেলে শ্রমিক দিবস উপলক্ষে লক্ষ্মীপুর শহরের লিল্লাহ মসজিদ প্রাঙ্গণে জেলা শ্রমিকদলের আয়োজনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


পরে উত্তর তেমুহনী এলাকা থেকে একটি র‍্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। 

আবুল খায়ের ভুঁইয়া আরও বলেন, বিগত ১৭-১৮ বছরের আন্দোলনে এ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের নির্বিচারে গ্রেফতার করা হয়েছে, অনেকে গুলিবিদ্ধ হয়েছেন। কারাগারে জেল খেটেছে। কিন্তু কোনো শ্রমিক দল নেতা দলের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেনি। আমরা আজকে এ শ্রমিক দলকে নিয়ে গর্ববোধ করি।

তিনি আরও বলেন, আজ আমরা একটা পর্যায়ে এসেছি। আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। এখন আমাদেরকে এ দলকে সংগঠিত করতে হবে। এ দলের এখনও কিন্তু আমরা ভালো অবস্থানে নাই। ষড়যন্ত্র, চক্রান্ত হচ্ছে ত্রিমুখী। ষড়যন্ত্র, চক্রান্ত যদি মোকাবিলা করতে হয় তাহলে শক্তিশালী সংগঠন প্রয়োজন। সংগঠন ছাড়া কী টেকা যাবে? প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে শ্রমিক সংগঠন গড়ে তুলতে হবে। প্রত্যেকটি ইউনিয়নে ইউনিয়নে শ্রমিক সংগঠন গড়ে তুলতে হবে। একটি আদর্শিক শ্রমিক সংগঠন আমরা চাই।

এসময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সভাপতি অ্যাড. সাইফুল ইসলাম শাহিন, সাবেক সভাপতি এম এ হাসেম, সাধারণ সম্পাদক আবুল হাসান সোহেল, সাংগঠনিক মো. মাসুদ আলম, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিএনপি নেতা রাব্বি এলাহী জহির, কমলনগর উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আজাদ উদ্দিন, সাধারণ সম্পাদক ছগির আহমেদ প্রমুখ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর