শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

পিরোজপুরে তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা জব্দ

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০১ মে ২০২৬, ১০:০২ পিএম

শেয়ার করুন:

পিরোজপুরে তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা জব্দ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ ঘরে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। তবে এ সময় বাসাটির ভাড়াটিয়া মোহাম্মদ সাজিদুর রহমান মজিদকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।


বিজ্ঞাপন


শুক্রবার (১ মে) বিকেলে মঠবাড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আরামবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার একটি দল আরামবাগ এলাকায় মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া সাজিদুর রহমান মজিদের কক্ষে অভিযান চালায়। এ সময় ঘরটি তালাবদ্ধ অবস্থায় ছিল। পরে তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৫টি প্যাকেটে মোড়ানো মোট ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
4cfbda74-1df7-448f-ba46-cb177faa288d

অভিযুক্ত সাজিদুর রহমান মজিদের বাড়ি উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে ওই বাসায় ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঠবাড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে সাজিদুর রহমান মজিদের ভাড়া বাসা থেকে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। আসামি বর্তমানে পলাতক রয়েছেন। তাকে দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর