শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় শিশু ধর্ষণ ঘটনায় কিশোর গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৮:০২ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় শিশু ধর্ষণ ঘটনায় কিশোর গ্রেফতার
আসামি রিফাত মিয়া (১৯)।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার মামলার প্রধান আসামি রিফাত মিয়া (১৯) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (১ মে) র‌্যাব-১৩ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার আসামি রিফাত মিয়া পলাশবাড়ী উপজেলার ভবানীপুর গ্রামের আজাদুল মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ এপ্রিল সন্ধ্যার দিকে ভুক্তভোগী পাশের একটি বাড়িতে গরুর দুধ সংগ্রহ করে বাড়ি ফিরছিল। এসময় রিফাত মিয়া ওই শিশুকে একা পেয়ে তার মুখ চেপে ধরে পাশের বাঁশঝাড়ে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।

এই ঘটনায় গত ৫ এপ্রিল রিফাত মিয়াকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের হয়। তখন থেকে আসামি রিফাত মিয়া আত্মগোপন থাকেন। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রাখার এক পর্যায়ে ৩০ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, গাইবান্ধা, র‌্যাব-১৩ এবং সদর কোম্পানি, র‌্যাব-১১, নারায়ণগঞ্জের একটি যৌথ অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কায়েমপুর মোল্লাবাড়ী এলাকা থেকে আসামি মো. রিফাত মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সব অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সঙ্গে কাজ করছে। অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর