শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

হামের উপসর্গ নিয়ে মমেকে আরও দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ 
প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৩:২১ পিএম

শেয়ার করুন:

হামের উপসর্গ নিয়ে মমেকে আরও দুই শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) চিকিৎসাধীন অবস্থায় ২ শিশুর মৃত্যু হয়েছে। 

এ নিয়ে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২২ শিশুর মৃত্যু হলো। এছাড়া একই উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২৪ শিশু। 


বিজ্ঞাপন


এই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮ শিশু। মমেকের হাম প্রার্দুভাব ইউনিটের ফোকালপারসন ডা.গোলাম মাওলা জানিয়েছেন এ তথ্য।

মারা যাওয়া দুই শিশুর মধ্যে পাঁচমাস বয়সী শিশুটির বাড়ি জামালপুরের ইসলামপুরে। গতকাল বৃহস্পতিবার ভোরে ভর্তি হওয়ার পর সকাল পৌনে ১০টার দিকে শিশুটি মারা যায়। অন্যদিকে ১০ মাস বয়সী দ্বিতীয় শিশুর বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা এলাকায়। তাকে ভর্তি করা হয়েছিল গত ২৫ এপ্রিল। 

বৃহস্পতিবার রাত ১০টার দিকে মৃত্যু হয় তার। গুরুতর অসুস্থ আরেক শিশুকে পাঠানো হয়েছে ঢাকায়

জানা গেছে, হামের উপসর্গ নিয়ে ভর্তিকৃতদের মধ্যে গত ১৭ মার্চ থেকে আজ ১ মে পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ শিশুর। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়ে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৯৯৬ শিশু ভর্তি হয়। 


বিজ্ঞাপন


এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯১১ শিশু এবং বর্তমানে মমেকে চিকিৎসাধীন রয়েছে ৬৩ শিশু।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর