১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামী যে স্বাধীনতার বিরোধী শক্তি ছিল, তা এখন আইনত প্রতিষ্ঠিত সত্য বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (১ মে) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
মন্ত্রী উল্লেখ করেন, জাতীয় সংসদে এ সংক্রান্ত আইন পাসের মধ্য দিয়ে দলটির তৎকালীন ভূমিকা ও অবস্থান স্পষ্টভাবে নির্ধারিত ও স্বীকৃত হয়েছে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির অবস্থান নিয়েও কথা বলেন।
তিনি জানান, ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে বিএনপি। তবে প্রস্তাবিত গণভোটের একটি অংশে সূক্ষ্ম প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, বিএনপি কোনো ধরনের অস্পষ্ট বা প্রতারণামূলক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে না।
শৈলকূপা পৌর শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় নেতৃবৃন্দ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ এবং সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কিসহ দলীয় অন্যান্য জ্যেষ্ঠ নেতারা। বক্তারা মে দিবসের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি




