শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

পটুয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের বড় জয়

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৭:২৩ এএম

শেয়ার করুন:

পটুয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের বড় জয়

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণ প্যানেল বড় ব্যবধানে জয়লাভ করেছেন। বিপরীতে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল প্যানেল কোনো পদেই জয়লাভ করতে পারেননি।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান ২৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ল’ইয়ার্স কাউন্সিল সমর্থিত প্রার্থী মো. নাজমুল আহসান পেয়েছেন ১৩৯ ভোট।


বিজ্ঞাপন


সহ-সভাপতি পদে নজরুল ইসলাম ২৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাসুদুর রহমান পেয়েছেন ১২৭ ভোট। সাধারণ সম্পাদক পদে আরিফ হোসেন সর্বোচ্চ ৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মহিউদ্দিন পেয়েছেন ৬৯ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আমিনুল ইসলাম সোহাগ ৩০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মুজিবুল হক বিশ্বাস রানা পেয়েছেন ২৫৬ ভোট। এছাড়া অন্য প্রার্থীদের মধ্যে আনোয়ার হোসাইন পেয়েছেন ১০৯ ভোট এবং মোহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ৭৩ ভোট। এছাড়া লাইব্রেরি সম্পাদক পদে মো. মনিরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মাইনুল ইসলাম রুবেল ২৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সাঈদ খান পেয়েছেন ৮৫ ভোট।

সদস্য পদে এনামুল হক রাসেল ২৯০ ভোট এবং মারিয়াম আহমেদ ২৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নজরুল ইসলাম পাটুয়ারী পেয়েছেন ১৩৩ ভোট।


বিজ্ঞাপন


নির্বাচনে মোট ৫২০ জন ভোটারের মধ্যে ৪০৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে একটি ব্যালট বাতিল হওয়ায় ৪০৮টি ভোট বৈধ হিসেবে গণ্য হয়। 

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর