শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

ফরিদপুরে জীবন্ত সাপ নিয়ে হাসপাতালে যুবক

জেলা প্রতিনিধি, ফরিদপুর 
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩২ পিএম

শেয়ার করুন:

ফরিদপুরে জীবন্ত সাপ নিয়ে হাসপাতালে যুবক

ফরিদপুরে বিষধর গোখরা সাপের কামড়ে আক্রান্ত হয়ে সেই সাপটিসহ হাসপাতালে চিকিৎসা নিতে হাজির হয়েছেন রিপন শিকদার (৩৫) নামে এক যুবক। তিনি জেলার সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন দোকানদার।

জানা গেছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে রিপন তার নিজ দোকানে একটি বয়ামে হাত দেওয়ার সময় ভেতরে লুকিয়ে থাকা একটি বিষধর গোখরা সাপ তাকে ছোবল দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই রিপন শিকদার স্থানীয়দের সহায়তায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। তবে সবাইকে অবাক করে দিয়ে তিনি কামড়ানো সাপটিকেও ধরে একটি পাত্রে করে সঙ্গে নিয়ে আসেন, যা হাসপাতাল প্রাঙ্গণে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।


বিজ্ঞাপন


হাসপাতাল সূত্রে জানা যায়, আহত রিপনকে দ্রুত সাপের বিষনাশক (অ্যান্টিভেনম) প্রদান করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

কর্তব্যরত চিকিৎসক ডা. ইফতেখার জানান ‘সময়মতো হাসপাতালে নিয়ে আসায় রোগীর অবস্থা এখন স্থিতিশীল। তবে বিষের প্রভাব পুরোপুরিমুক্ত কি না তা নিশ্চিত করতে আগামী কয়েক ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।’

এই ঘটনার পর থেকে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও কৌতূহল বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল ঘরবাড়ি বা দোকানের ভেতর লুকিয়ে থাকা সাপ সম্পর্কে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর