বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

সীমান্তে বিজিবির অভিযানে ৭৩১ পিস ভারতীয় কসমেটিক উদ্ধার

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০১:০১ পিএম

শেয়ার করুন:

সীমান্তে বিজিবির অভিযানে ৭৩১ পিস ভারতীয় কসমেটিক উদ্ধার

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৭৩২ পিস ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করেছে বিজিবি। বুধবার রাতে ১০৭৬ সীমান্ত পিলারের কাছে কুমারের চর এলাকা থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ৩৫ বিজিবির সদর দফতর।


বিজ্ঞাপন


জানা গেছে, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনার সময় ভারতীয় কসমেটিক পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্য বৃহস্পতিবার রৌমারী কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া হয়েছে।

৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর