বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইউএনওর স্বাক্ষর জাল করায় ২ বাইক চালককে জরিমানা

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১২:০৫ পিএম

শেয়ার করুন:

ইউএনওর স্বাক্ষর জাল করায় ২ বাইক চালককে জরিমানা

জামালপুরের মাদারগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে বাইকে তেল নিতে আসার দায়ে দুই বাইক চালককে ১৪ হাজার ৫শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ এপ্রিল) মাদারগঞ্জের তুহিন মৌসুমি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


জানা যায়, ফুয়েল কার্ডে ইউএনওর স্বাক্ষর জাল করে তুহিন মৌসুমি ফিলিং স্টেশনে ফয়সাল (২৫) ও ওয়াসিম উদ্দিন (৩০) নচমের দুই যুবক তেল নিতে আসেন। এ সময় মৌসুমি ফিলিং স্টেশনে থাকা দায়িত্বরতরা ফুয়েল কার্ডে নির্বাহী কর্মকর্তা স্বাক্ষর গড়মিল থাকায় ফয়সাল (২৫) ও ওয়াসিম উদ্দিন (৩০) নামে দুই যুবককে ভ্রাম্যামাণ আদালত বসিয়ে নগদ ১৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী।

সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ ও  ৬৬ ধারায় উভয়কে জরিমানা করা হয়। মাদারগঞ্জের নিশ্চিন্তপুরের ফয়সালের কাছ থেকে পাঁচ হাজার ও বাকুরচরের ওয়াসিম এর কাছ থেকে ৯ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়।


বিজ্ঞাপন


নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেছেন, অনিয়ম কিংবা অসদুপায় অবলম্বন করলে তাদের শাস্তি ও জরিমানার আওতায় নিয়ে আসা হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর