বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

শিক্ষার্থীদের সামনে বিকৃত আচরণে অভিযুক্ত  গ্রেফতার

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ 
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১১:০৩ পিএম

শেয়ার করুন:

শিক্ষার্থীদের সামনে বিকৃত আচরণে অভিযুক্ত  গ্রেফতার

ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় স্কুলশিক্ষার্থীদের সামনে বিকৃত আচরণে অভিযুক্ত মাহমুদুল হাসানকে (৪৫)  গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২৯ এপ্রিল) সিরাজগঞ্জ জেলা থেকে তাকে  গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা দ্রুত তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তের পরিচয় ও অবস্থান শনাক্ত করা হয়।

পরে তথ্য নিশ্চিত হয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার একটি দল সিরাজগঞ্জে অভিযান চালায়। এনায়েতপুর থানার সহায়তায় যৌথ অভিযানে মাহমুদুল হাসানকে  গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, এ ঘটনায় পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি ময়মনসিংহ নগরীর একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর