বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

পটুয়াখালীতে পৃথক বজ্রপাতে ৪ জন নিহত, অর্ধশতাধিক গরুর মৃত্যু

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১০:০০ পিএম

শেয়ার করুন:

পটুয়াখালীতে পৃথক বজ্রপাতে ৪ জন নিহত, অর্ধশতাধিক গরুর মৃত্যু

পটুয়াখালীতে পৃথক বজ্রপাতে এক নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এছাড়া দুই দিনে অর্ধশতাধিক গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার (২৮ এপ্রিল) দিনের বিভিন্ন সময় ওই চার ব্যক্তির এবং গত দুই দিনে এসব গরুর মৃত্যু হয়।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্টা খেতে কাজ করার সময় জহির উদ্দিন (২৮), দুপুর দুইটার দিকে গরুকে ঘাস খাওয়াতে যাওয়ার সময় পূর্ব চাকামাইয়া গ্রামের সেতারা বেগম (৫৫), একই সময় মাঠ থেকে গরু নিয়ে আসতে গিয়ে শান্তিপুর গ্রামের খালেক হাওলাদার (৫৫) এবং সকাল নয়টার দিকে মাঠে গরু বাঁধতে গিয়ে রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামের সৌরভ মজুমদারের (২২) মৃত্যু হয়।

এছাড়া গত দুই দিনে কলাপাড়া ও রাঙ্গাবালীসহ জেলার বিভিন্ন উপজেলার অন্তত ৫০টি গুরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃষ্টি ও বজ্রপাতের সময় অসচেতনতার কারণে ঘরের বাইরে থাকায় ওই চার ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বজ্রপাতে নিহতদের বাড়িতে গ্রাম পুলিশ পাঠিয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ জানান, প্রকৃত ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যক্তিকে সরকারিভাবে নগদ অর্থ, খাদ্য সহায়তা ও ঢেউটিন প্রদান করা হবে। গবাদিপশু মারা যাওয়া কৃষকের তালিকা সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর