বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

নোয়াখালী গভঃ কলেজ ছাত্রদলের বিরুদ্ধে শিক্ষকদের হেনস্তা ও হত্যার হুমকি!

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পিএম

শেয়ার করুন:

নোয়াখালী গভঃ কলেজ ছাত্রদলের বিরুদ্ধে শিক্ষকদের হেনস্তা ও হত্যার হুমকি!

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক পরিষদে খাবারের সময় তাদের ওপর হামলা, শারীরিক হেনস্তা, হত্যার হুমকি ও অধ্যক্ষের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের ওপর।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের নেতৃত্বে কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহ সভাপতি আক্তারুজ্জামান বিশাল, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসানসহ আরো কয়েকজন সংগঠিতভাবে এ হামলায় চালায় বলে ভুক্তভোগী শিক্ষক ও কলেজ প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।


বিজ্ঞাপন


85783a1b-e376-4243-b35d-3f7e29b12c6b

কলেজ প্রশাসন ও ভুক্তভোগী শিক্ষকরা জানায়, আজ দুপুরে কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন তার অফিসিয়াল কিছু কাগজপত্র নিতে সস্ত্রীক কলেজে আসেন। এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন জুয়েলসহ কয়েকজন শিক্ষক একসঙ্গে দুপুরের খাবার খেতে বসলে কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগসহ ছাত্রদল নেতারা অধ্যক্ষের কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং খাবার টেবিলে এসে শিক্ষকদেরকে গালিগালাজ ও হুমকি-ধমকি দিতে থাকে এবং বলে যে কেউ যাতে এখানে আর এক লোকমা খাবারও গ্রহণ না করে।

a907ebe8-e3e8-4a1e-8b74-fde42e7d674f

এ সময় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুনশাদুর রহমানের ওপর হামলা করা হয় এবং হামলাকারী শিক্ষকের শার্ট ধরে টানা-হিঁচড়া করে সব বোতাম ছিঁড়ে ফেলে। ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেনকে তারা হুমকি দিয়ে বলেন, 'আপনি আমাদের এলাকায় থাকেন, আমাদের পোলাপানকে বললে ১০ মিনিটের মধ্যে মেরে ড্রেনে ফেলে দেবে'।


বিজ্ঞাপন


ঘটনার পরপরই কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে জরুরি সভা ডাকে কলেজ শিক্ষক পরিষদ। সভায় হামলাকারী ছাত্রদল নেতাদের ছাত্রত্ব বাতিল, কেন্দ্রীয় ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের কাছে অভিযোগ দায়ের, হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করা এবং এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

dea530b4-1a0c-4a4c-9728-e1b42d95e4b4

এ বিষয়ে জানার জন্য কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের মুঠোফোনে কল করা হলেও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল বলেন, ঘটনাটি একটু আগে ফেসবুকের মাধ্যমে জেনেছি। এখন শিক্ষকদের সঙ্গে কথা বলব। উনাদের সঙ্গে কথা বলার পর আপনাদেরকে জানাতে পারব।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, আজকের এ ঘটনা অত্যন্ত জঘন্য। আমরা তো ছাত্ররাজনীতি করে আসছি। শিক্ষকদের সঙ্গে এ ধরনের বেয়াদবি কখনো শিখি নাই। এ ঘটনা যারা ঘটিয়েছে তারা আমাদের দলের লোক হোক আর যে দলেরই হোক তা বরদাস্ত করা হবে না।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। কলেজ প্রশাসন নিরাপত্তা চাওয়ায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর