রংপুরে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে নুর আমিন (২৭) নামে এক যুববকে গ্রেফতার করেছে র্যাব ১৩। গ্রেফতার নুর আমিন পীরগঞ্জের ছোট রসুলপুর এলাকার মো. ফজলুল হকের ছেলে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
বিজ্ঞাপন
এর আগে মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেইট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, ধর্ষণের শিকার ভুক্তভোগী দশম শ্রেণির একজন ছাত্রী। চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে পরিচয় হয় নুর আমিনের সঙ্গে এবং মোবাইল নম্বর আদান-প্রদান হয় ওই স্কুলছাত্রীর। মোবাইলে যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে প্রেম-ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। প্রেম, ভালোবাসার সম্পর্ক থেকে গত ১১ জানুয়ারি নুর আমিন ভুক্তভোগীকে তার পরিচিত গোলাম রাব্বানির ফাঁকা বাড়িতে নিয়ে যায় এবং বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে। ঘটনার পরে নুর আমিনকে বিয়ের কথা বললে নানা তালবাহানা শুরু করে। এক পর্যায়ে তাকে বিবাহ করবে না বলে জানিয়ে দেয়।
পরে বাধ্য হয়ে গত ২৫ মার্চ ভুক্তভোগী নিজে বাদী হয়ে রংপুরের পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার পরপরেই আত্মগোপনে যান নুর আমিন।
এদিকে, বিষয়টি আমলে নিয়ে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ রংপুর ক্যাম্পের অভিযানিক দল মঙ্গলবার রাতে মহানগরীর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেইট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযুক্ত নুর আমিনকে গ্রেফতার করে র্যাব।
বিজ্ঞাপন
র্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার যুবককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




