বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক শিশু কন্যাকে (৫) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


গ্রেফতার ছাইফুল ইসলাম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মৃত জোবেদ আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলের দিকে শিশুটি প্রতিবেশী ছাইফুল ইসলামে বাড়িতে যায়। তখন বাড়িতে কেউ না থাকায় কলা দেওয়ার কথা বলে শিশুটিকে ঘরে ডেকে নেন অভিযুক্ত ছাইফুল ইসলাম। এ সময় ধর্ষণ চেষ্টাকালে পরিবারের লোকজন শিশুটিকে ডাক দেয়। ডাক শুনে শিশুটিকে ছেড়ে দেয় এবং তার হাতে আবারও কলা দিয়ে বলে বিষয়টি যেন সে কাউকে না জানায়। কিন্তু শিশুটি পরিবারের কাছে বিষয়টি প্রকাশ করেন। পরে শিশুটির মা বাদী হয়ে ওই দিন রাতেই একটি মামলা দায়ের করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেন। পরে মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে আসামি ছাইফুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে পাঠানো হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর