বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে ৯ ঘণ্টায় ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পিএম

শেয়ার করুন:

শক্তিশালী ‘বৃষ্টি বলয়ের’ আভাস, কমতে পারে তাপমাত্রা
ফাইল ছবি

ময়মনসিংহে মধ্যরাত থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ৯ ঘণ্টায় ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (২৯ এপ্রিল) ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আবহাওয়া অধিদফতরের ইনচার্জ আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন। 


বিজ্ঞাপন


তিনি জানান, গত রাত ১টা থেকে বৃষ্টিপাত শুরু হয় বুধবার সকাল ১০টা পর্যন্ত ৯ ঘণ্টায় ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সারাদিন বৃষ্টি হতে পারে জানিয়েছেন তিনি।

এদিকে ভারী বৃষ্টির কারণে ময়মনসিংহ নগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেনি শিক্ষার্থীরা। ঝোড়ো হাওয়ার কারণে বোরো ধান ক্ষতির মুখে পড়েছে। ধান ঘরে তুলতে পারছে না কৃষকরা। বৃষ্টির কারণে শ্রমিক মজুরি বেড়ে গেছে। ১২০০ থেকে ১৩০০ টাকা মজুরিতেও শ্রমিক পাওয়া যাচ্ছে না। ধান ঘরে তুলতে কৃষকরা বিপাকে পড়েছেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর