বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

বরগুনায় ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ গ্রেফতার

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০১:১৯ পিএম

শেয়ার করুন:

বরগুনায় ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ গ্রেফতার

বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ এক কিশোর ও এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের দক্ষিণ খাজুরতলা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে এসআই (নিরস্ত্র) বিকাশ কর্মকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিন রাস্তার মোড় সংলগ্ন এলাকা থেকে অলোক কীর্ত্তনীয়া অভিজিৎ (১৬) নামে এক কিশোরকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৯০ হাজার টাকা। আটক কিশোর বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের বাসিন্দা। এর কিছুক্ষণ পর একই এলাকায় আরেকটি অভিযানে মো. সিরাজ হাওলাদার (২৫) নামে এক যুবককে ২৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য প্রায় দুই হাজার টাকা। তিনি একই ইউনিয়নের লাকুরতলা এলাকার বাসিন্দা।

বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। গোপন সংবাদের ভিত্তিতে ধারাবাহিক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে।


বিজ্ঞাপন


তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বরগুনা সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর