দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচনে দফতর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকা মেইলের জেলা প্রতিনিধি মো. আল-আমিন। একই নির্বাচনে সভাপতি হিসেবে আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার এবং সাধারণ সম্পাদক হিসেবে চ্যানেল টুয়েন্টি ফোরের নুরুল আমীন রবীন বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনব্যাপী শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন জেলা তথ্য কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া।
বিজ্ঞাপন
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন—সহ-সভাপতি পদে দৈনিক হুংকারের সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক রুদ্রবার্তার শহিদুল ইসলাম পাইলট ও দৈনিক মানবজমিনের খলিলুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন যমুনা টিভির এস এম শাকিল এবং সহ-সাধারণ সম্পাদক বার্তা বাজারের আশিকুর রহমান হৃদয়।
সাংগঠনিক সম্পাদক পদে সময় টেলিভিশনের বিএম ইস্রাফিল, কোষাধ্যক্ষ ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সগির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক নিরপেক্ষ জামাল মল্লিক এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক খবর পত্রের মঞ্জুরুল ইসলাম রনি নির্বাচিত হয়েছেন।
সমাজকল্যাণ সম্পাদক হিসেবে ভোরের দর্পণের সাইফুল ইসলাম, আইন সম্পাদক দৈনিক বর্তমান কথার সোহেল রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) কালের কণ্ঠের শরিফুল আলম ইমন এবং ধর্ম ও সাহিত্য বিষয়ক সম্পাদক দৈনিক সংবাদ দিগন্তের আলমগীর হোসেন নির্বাচিত হন।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন— দ্য ডেইলি গ্লোবাল ন্যাশনের ইসহাক মাদবর, দৈনিক করতোয়ার আব্দুল বারেক ভুঁইয়া, নিউজ জি টুয়েন্টি ফোরের সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজের মিরাজ শিকদার ও গ্লোবাল টিভির সাইফুল ইসলাম ঢালী।
বিজ্ঞাপন
নবনির্বাচিত দপ্তর সম্পাদক আল-আমিন বলেন, দীর্ঘদিন পর একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে শরীয়তপুর প্রেসক্লাবকে একটি আধুনিক, গতিশীল ও সুসংগঠিত প্রতিষ্ঠানে রূপ দিতে কাজ করবো।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে জেলার সাংবাদিক মহলে নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে।
প্রতিনিধি/এজে




