নড়াইলের লোহাগড়া উপজেলায় মহাসড়কের পাশে পড়ে থাকা অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। ওই বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় মেলেনি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের আলা মুন্সীর মোড় থেকে বৃদ্ধাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের আলা মুন্সীর মোড়ে স্থানীয় লোকজন গুরুতর অসুস্থ অবস্থায় এক অজ্ঞাত বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে লোহাগড়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় অসুস্থ ওই বৃদ্ধাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজন জানান, ওই বৃদ্ধা মানসিক প্রতিবন্ধি ছিলেন। তিনি ওই এলাকায় ঘোরাঘুরি করতেন। তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ওই বৃদ্ধা নারীর বয়স আনুমানিক ৭৫ বছর। প্রায় ২/৩ মাস ধরে আলা মুন্সীর মোড় এলাকায় বিভিন্ন দোকান ঘরের বারান্দায় থেকে জীবনযাপন করে আসছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাস হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/টিবি




