বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

কালবৈশাখীর তাণ্ডবে কলাপাড়ায় অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

উপজেলা প্রতিনিধি, কলাপাড়া
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০৯ এএম

শেয়ার করুন:

কালবৈশাখীর তাণ্ডবে কলাপাড়ায় অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

কালবৈশাখী ঝড়ে পটুয়াখালীর কলাপাড়ায় লন্ডভন্ড হয়ে গেছে জনপদ। প্রবল ঝড়ে অন্তত ৫টি বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং অর্ধশতাধিক ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের তাণ্ডবে শত শত গাছপালা উপড়ে পড়েছে। ফলে জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ।

kala_1


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ ও সলিমপুর গ্রামে আকস্মিক এ দুর্যোগের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে যায়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় দমকা হাওয়া ও ভারী বৃষ্টি। মুহূর্তেই ঝড় রূপ নেয় তীব্র কালবৈশাখীতে। এতে নবাবগঞ্জ গ্রামের মন্নান বয়াতি, মরিয়ম ও মাধবের ঘর এবং সলিমপুর গ্রামের নির্মল বিশ্বাস ও বিমল বিশ্বাসের বসতঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছে।

kala_2

এছাড়া লতাচাপলী, মহিপুর, ধুলাসার ও মিঠাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় বহু ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন।


বিজ্ঞাপন


kala_4

ক্ষতিগ্রস্ত মন্নান বয়াতি বলেন, হঠাৎ করেই ঝড় শুরু হয়। প্রথমে বুঝতে পারিনি এত ভয়াবহ হবে। কিছুক্ষণের মধ্যেই টিনের চাল উড়ে যায়। আমরা কোনো রকমে বাইরে বের হয়ে প্রাণে বাঁচি। চোখের সামনে পুরো ঘর ধসে পড়ে।

আরেক ভুক্তভোগী নির্মল বিশ্বাস বলেন, ঝড়ের সময় বাতাসের তীব্র শব্দে কিছুই শোনা যাচ্ছিল না। হঠাৎ একটি বড় গাছ ঘরের ওপর পড়ে সবকিছু ধ্বংস করে দেয়। এখন পরিবার নিয়ে খুব কষ্টে আছি।

kala_5

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে তাদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দ্রুত সরকারি সহায়তা পৌঁছানো জরুরি, নইলে তাদের দুর্ভোগ আরও বাড়বে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর