বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল পোশাকশ্রমিকের

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ এএম

শেয়ার করুন:

গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল পোশাকশ্রমিকের

গাজীপুরের ভবানীপুর এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল কুদ্দুস নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুরের ফকিরা গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কুদ্দুস ভোলার চরফ্যাশন উপজেলার নুরুবাদ এলাকার বাসিন্দা। তিনি গাজীপুরের মির্জাপুর ইউনিয়নের বিশুইয়া কুড়িবাড়ি এলাকায় অবস্থিত এনএজেড পোশাক কারখানায় কর্মরত ছিলেন।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, ভবানীপুর বাজার অতিক্রম করার পর একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সেটি ফকিরা গার্মেন্টসের সামনে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে আব্দুল কুদ্দুস প্রাইভেটকারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

সালনা হাইওয়ে থানার ওসি শাহাবুর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর