বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

পাওনা টাকা চাওয়ায় অণ্ডকোষে লাথি মেরে ফুফাতো ভাইকে হত্যা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৭ এএম

শেয়ার করুন:

পাওনা টাকা চাওয়ায় অণ্ডকোষে লাথি মেরে ফুফাতো ভাইকে হত্যা

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় মামাতো ভাইয়ের লাথি-ঘুষিতে অন্ডকোষ ও কপালে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে লিটন মিয়া নামে ৩৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের মোড়াবাড়ি এলাকার মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত লিটন মিয়া ওই এলাকার মৃত গেদু মিয়ার ছেলে। লিটন-আশিক সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

b_baria-2
মামাতো ভাইয়ের লাথি-ঘুষিতে মারা যান লিটন মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত লিটন মিয়ার স্ত্রী হাবিবার কাছ থেকে স্ত্রীর চিকিৎসার জন্য ২ হাজার টাকা ধার নিয়েছিলেন তার মামাতো ভাই আশিক। দীর্ঘদিন হয়ে গেলেও সেই টাকা ফেরত না দেওয়ায় মঙ্গলবার বিকেলে লিটন টাকা চাইতে যায়। এ সময় আশিকের সঙ্গে তার তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে গড়ায়।

একপর্যায়ে আশিক লিটনের অণ্ডকোষে লাথি ও কপালে ঘুষি মারলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকীব উর রাজা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত আশিককে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর