বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৩

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০১:২০ এএম

শেয়ার করুন:

ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, শিশুসহ নিহত ৩
ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাসের সামনে মানুষের ভিড়। ছবি সংগৃহীত।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৯ জন। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন ১০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো একজন মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হীল জামান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর