বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পিএম

শেয়ার করুন:

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
নিহত এনায়েত হোসেন সৌরভ।

খাগড়াছড়িতে থ্রি-হুইলার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা পর্যটন কেন্দ্রের তারেং চুমুই রিসোর্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক এনায়েত হোসেন সৌরভের মৃত্যু নিশ্চিত করেন।

নিহত এনায়েত হোসেন খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। এ ঘটনায় তার স্ত্রী প্রিয়া আক্তারসহ নাম না জানা আরও একজন আহত হয়েছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এসএস 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর