মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

রাঙ্গাবালীতে বজ্রপাতে ভাঙল জেলা পরিষদ ডাকবাংলোর দেয়াল

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১০:০১ পিএম

শেয়ার করুন:

রাঙ্গাবালীতে বজ্রপাতে ভাঙল জেলা পরিষদ ডাকবাংলোর দেয়াল
বজ্রপাতে ক্ষতিগ্রস্ত ডাকবাংলোর ছাদের দেয়াল।

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতে জেলা পরিষদের চারতলা বিশিষ্ট ডাকবাংলোর ছাদের কর্নার অংশের সিঁড়িঘরের প্যারাপেট দেয়ালের একাংশ ভেঙে গেছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বজ্রপাতে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হঠাৎ বিকট শব্দ হয়। বজ্রপাতের আঘাতে ডাকবাংলোর ছাদের উপরের কোণার সিঁড়িঘরের প্যারাপেট দেয়ালের একটি অংশ ভেঙে নিচে পড়ে এবং অবশিষ্ট অংশে ফাটল দেখা দেয়। এ সময় ভবনের দুটি থাই গ্লাসও ভেঙে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিরাপত্তা প্রহরী শহিদুল ইসলাম বলেন, হঠাৎ বিকট শব্দ হয়। তখন আমি ও জেলা পরিষদের ডাকবাংলোর সদ্য বিদায়ী কেয়ারটেকারসহ তিনজন ভেতরে ছিলাম। পরে দেখি সিঁড়িঘরের দেয়ালের একাংশ ভেঙে পড়েছে, বাকি অংশে ফাটল ধরেছে এবং দুটি থাই গ্লাস ভেঙে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

এ ব্যাপারে পটুয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুল হাসান সোহেল বলেন, বর্তমান সময়ে বজ্রপাত প্রাকৃতিক দুর্যোগে রূপ নিয়েছে। বজ্রপাতের পরিমাণও বেড়েছে। খুব শিগগিরই রাঙ্গাবালীর চারতলা বিশিষ্ট ডাকবাংলোসহ এই জেলার অন্য সব ডাকবাংলোতেও বজ্রনিরোধক দণ্ড জরুরিভাবে স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর