মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

কুমিল্লায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, কুমিল্লা  
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৯:২০ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বজ্রপাতে শামসু মিয়া (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


​নিহত শামসু মিয়া ওই গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

পারিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির পাশে নিজের জমিতে কৃষিকাজ করছিলেন শামসু মিয়া। সকালের দিকে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

​শামসু মিয়ার ছেলে শাকিব মিয়া কান্না জড়িত কণ্ঠে বলেন, সকালে বাবা মাঠে কাজ করতে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ বজ্রপাতে সব শেষ হয়ে গেল। আমাদের একমাত্র অভিভাবককে হারালাম।

​শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা নিহতের পরিবারের পাশে থাকার চেষ্টা করছি এবং বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।


বিজ্ঞাপন


​ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, বজ্রপাতে নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রসঙ্গত, ​সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের প্রবণতা বেড়ে যাওয়ায় স্থানীয় কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে উপজেলা প্রশাসন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর