মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

মায়ের মৃত্যুতে নার্সের সঙ্গে পুলিশ সদস্যের হাতাহাতি

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পিএম

শেয়ার করুন:

মায়ের মৃত্যুতে নার্সের সঙ্গে পুলিশ সদস্যের হাতাহাতি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বিবাদে জড়িয়েছেন একজন সিনিয়র স্টাফ নার্স ও পুলিশ কনস্টেবল। এ সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। 

সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডের অর্থো-সার্জারি ইউনিট-২-এর ডেন্টাল বিভাগে এ ঘটনা ঘটে। শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


অভিযুক্ত পুলিশ কনস্টেবলের নাম আমিনুল ইসলাম। তিনি আরএমপির (রাজশাহী মেট্রোপলিটন পুলিশ) শাহমখদুম থানায় কর্মরত। তার বাড়ি নাটোর সদরের দিঘাপতিয়ায়। অন্যদিকে, সিনিয়র স্টাফ নার্সের নাম মো. রাকিব আহম্মেদ।

হাসপাতাল সূত্রে জানা যায়, দাঁতের সমস্যার চিকিৎসার জন্য পুলিশ কনস্টেবল আমিনুল ইসলাম তার বৃদ্ধ মা নূরেসা বেগমকে হাসপাতালে ভর্তি করেছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান। তবে চিকিৎসার অবহেলায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন কনস্টেবল আমিনুল। এই অভিযোগ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে নার্স রাকিবের সঙ্গে তার হাতাহাতি হয়।

পরে অন্যান্য নার্স, আনসার ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে হাসপাতাল পরিচালকের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করেন। মধ্যরাতে মায়ের মরদেহ নিয়ে বাড়ি ফিরে যান পুলিশ কনস্টেবল আমিনুল।

এ বিষয়ে আমিনুল ইসলাম দাবি করেন, ‘নার্স আমাকে কিল-ঘুষি ও কানের ওপর থাপ্পড় মেরেছেন।’ তবে অভিযোগ অস্বীকার করে নার্স রাকিব বলেন, ‘আমিনুলই আমার গায়ে হাত তুলেছেন; চিকিৎসায় কোনো অবহেলা হয়নি।’


বিজ্ঞাপন


শাহমখদুম থানার ওসি কবির হোসেন জানান, ঘটনাটিতে দুই পক্ষেরই দায় আছে। আমিনুল যেহেতু পুলিশ সদস্য, তাই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর