মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

বগুড়ায় অবৈধভাবে জ্বালানি মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় অবৈধ জ্বালানি মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

উত্তরাঞ্চলীয় জেলা বগুড়ায় অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুদ এবং সরকার নির্ধারিত দামের চেয়ে চড়া মূল্যে বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

মঙ্গলবার (২৮ এপ্রিল)  দুপুরে শহরের কাটনারপাড়া এলাকার ‘মা এন্টারপ্রাইজ’ নামক একটি অটোমোবাইলের দোকানে এই অভিযান চালানো হয়।


বিজ্ঞাপন


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি কোনো ধরনের অনুমোদন ছাড়াই প্রায় ২০০ লিটার জ্বালানি তেল মজুদ করে রেখেছে। একই সঙ্গে সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে প্রতি লিটার ২০০ টাকা দরে জ্বালানি বিক্রি করা হচ্ছিল। বিস্ফোরক অধিদফতর ও ফায়ার সার্ভিসের কোনো লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে খোলা বাজারে অবৈধভাবে এসব পণ্য বিক্রি করে আসছিল প্রতিষ্ঠানটি।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানের মালিক বিপ্লবকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযান শেষে জব্দ করা ১৮০ লিটার জ্বালানি তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়। জেলা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করে।

প্রতিনিধি/একেবি


বিজ্ঞাপন


 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর