মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

কেশবপুরে মেয়ের হাতে মা খুন, মেয়ে আটক

জেলা প্রতিনিধি, যশোর 
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পিএম

শেয়ার করুন:

কেশবপুরে মেয়ের হাতে মা খুন, মেয়ে আটক

যশোরের কেশবপুরে মেয়ের হাতে গৌরী রানী (৭৫) নামে এক বৃদ্ধা খুন হয়েছেন। সোমবার গভীর রাতে কেশবপুর পৌরসভার সাহাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্ত মেয়েকে আটক করেছে।


বিজ্ঞাপন


এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভার সাহাপাড়া এলাকার মৃত কালিপদ অধিকারীর স্ত্রী গৌরী রানী। গত ৩-৪ দিন আগে তার মেয়ে দীপ্তি অধিকারী (৫০) মণিরামপুর উপজেলার নাগরঘোপ এলাকার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। দীপ্তি অধিকারী মৃত তরুণ অধিকারীর স্ত্রী এবং তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।

মঙ্গলবার সকালে দীপ্তিকে নিজ বাড়িতে ফিরিয়ে নিতে তার দেবর পবিত্র অধিকারী ওই বাড়িতে আসেন। তিনি বাড়ির দোতলায় গিয়ে গৌরী রানীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এ সময় দীপ্তি অধিকারীকে পাশের বাথরুমে বিবস্ত্র অবস্থায় বসে থাকতে দেখা যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোমবার দিবাগত রাতে দীপ্তি তার মায়ের সাথে থাকাকালীন সময়ে তরকারি কাটার বঁটির আছাড় (পেছনের কাঠের অংশ) দিয়ে মায়ের কপালে ও মাথায় সজোরে আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই গৌরী রানীর মৃত্যু হয়। মরদেহের পাশ থেকেই বঁটির ভাঙা অংশ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্ত মেয়েকে আটক করেছে। ঘাতক দীপ্তি অধিকারী মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর