মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

খুলনা প্রেসক্লাবে হামলা: গভীর রাতে গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পিএম

শেয়ার করুন:

খুলনা প্রেসক্লাবে হামলা: গভীর রাতে গ্রেফতার ২
খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার দুই ব্যক্তি।

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।

সোমবার (২৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে নগরীর নিরালা আবাসিক এলাকার দীঘির পাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন- দক্ষিণ নিরালার ১০ নম্বর রোডের বাসিন্দা বাবুল গাজী (৫৬) এবং উত্তর হরিণটানা এলাকার মো. সবুজ (৪১)। তারা উভয়েই পেশায় দর্জি এবং খুলনার আক্তার চেম্বারের একটি টেইলার্সে কাজ করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বিশ্বজিত কুমার বসু জানান, গ্রেফতার দু’জন এজাহারভুক্ত না হলেও অজ্ঞাতনামা আসামির তালিকায় ছিলেন। ঘটনার পর প্রেসক্লাবের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের উপস্থিতি শনাক্ত করা হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তদন্ত কর্মকর্তা আরও জানান, এজাহারভুক্ত চার আসামিসহ অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, রোববার খুলনা প্রেসক্লাব নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার সময় একদল দুর্বৃত্ত সভাপতি প্রার্থী ও দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ারের নাম ধরে হট্টগোল ও গালিগালাজ শুরু করে। এসময় এখন টেলিভিশন খুলনার বিশেষ প্রতিনিধি তরিকুল ইসলাম প্রতিবাদ জানালে তার ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর