মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঝালকাঠিতে ২ লাখ চিংড়ি রেনু জব্দ

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পিএম

শেয়ার করুন:

ঝালকাঠিতে ২ লাখ চিংড়ি রেনু জব্দ

ঝালকাঠিতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ চিংড়ি রেনু (পোনা) জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। উদ্ধার করা রেনুগুলো পরবর্তীতে সুগন্ধা নদীতে অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে বাসটি থামিয়ে তল্লাশি করলে বিপুল পরিমাণ রেনু পাওয়া যায়। এ ঘটনায় রেনু বহনের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বিজ্ঞাপন


অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। এ সময় ঝালকাঠি সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার এস এম মেহেদী হাসান বলেন, অবৈধভাবে চিংড়ির রেনু আহরণ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কার্যক্রমে অন্যান্য মাছের পোনাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা সামগ্রিক জলজ পরিবেশের জন্য হুমকি। তিনি আরও জানান, এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর