কুষ্টিয়ায় বিভিন্ন সময়ে চোরাচালানের দায়ে আটককৃত প্রায় আড়াই কোটি টাকা মূল্যের তামাকজাত পণ্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১২টায় কুষ্টিয়া পৌরসভার ডাম্পিং স্টেশনে (ভাগাড়) এই ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
এ সময় পণ্য ধ্বংস কমিটির আহ্বায়ক এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোরের যুগ্ম কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ও কুষ্টিয়ার বিভাগীয় কর্মকর্তা সহকারী কমিশনার মোঃ আকবর হোসেন, জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদফতর ও কুষ্টিয়া পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
যুগ্ম কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান জানান ‘কাস্টমস, বিজিবি ও পুলিশসহ বিভিন্ন সংস্থার অভিযানে আটককৃত এসব তামাকজাত পণ্য জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী বিনষ্ট করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তকৃত মোট ৩ কোটি ৫৯ লাখ ৯৪ হাজার ৯৪৭ শলাকা/পিস বিড়ি, সিগারেটসহ বিপুল পরিমাণ জর্দা ও গুল ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত এই পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।’
প্রতিনিধি/একেবি




