মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পিএম

শেয়ার করুন:

বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটায় সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। ছোট বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। উপকূলের আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর বারোটা থেকে উপকূলের বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের চাপ অনেকটা বেড়েছে। নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে।


বিজ্ঞাপন


খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চল সমূহের উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস।

patua

তাই এসব নদী বন্দর সমূহকে ১ নম্বর ও পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সব মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়তে পারে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর