টঙ্গীর সবচেয়ে বড় মাদকের হাট হাজীর মাজার বস্তি থেকে মাদকের সঙ্গে জড়িত সন্দেহে ৭৪ জনকে আটক করেছে জিএমপি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাত পর্যন্ত চলা ৬ ঘণ্টার অভিযানে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে টঙ্গীর বড় মাদকের স্পট হাজীর মাজার বস্তিতে গতকাল রাত ১১টা থেকে অভিযান শুরু করে ৬ ঘণ্টা চলে। অভিযানে মাদক সেবন, মাদক বিক্রি, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ৭৪ জনকে আটক করা হয়েছে।
এসময় বেশ কিছু মাদক, মাদক বিক্রির টাকা ও চুরি-ছিনতাই কাজে ব্যবহৃত উপকরণ উদ্ধার হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন সবচেয়ে বড় এই মাদক স্পটে অভিযান পরিচালনা করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) মো. বেলায়েত হোসেন। অভিযান শেষে ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিং করেন অতিরিক্ত জিএমপি কমিশনার।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. বেলায়েত হোসেন জানান, আগেও এই মাদক বস্তিতে অভিযান করেছি।
গত রাতেও অভিযান করে ৭৪ জনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে আদালতে পাঠানো হবে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে বলে অঙ্গীকার ব্যক্ত করেন এই পুলিশ কর্মকর্তা।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এজে




