সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

বানিয়াচং ও নবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পিএম

শেয়ার করুন:

বানিয়াচং ও নবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং ও নবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতরা হলেন নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের মকসুদ মিয়া (৩৫) ও বানিয়াচং উপজেলার জাতুকর্ণ পাড়ার আব্দুল সালাম (৬০)।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী জানান, ধান কেটে বাড়ি ফিরছিলেন উপজেলার জাতুকর্ণপাড়ার আব্দুল গফুরের ছেলে আব্দুল সালাম। এসময় প্রচণ্ড বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় গড়েরপাড় এলাকার সামরুজ মিয়া (৫০) নামের আরও একজন কৃষক আহত হন।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন জানান, নোয়াগাঁও গ্রামের ছাবর উল্লাহর ছেলে মকসুদ আলী হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। তার পরিবারটি দরিদ্র। পরিবারটির জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর