সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

আমেরিকায় খুন হওয়া মাদারীপুরের তরুণীর পরিবারের পাশে জেলা প্রশাসন

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পিএম

শেয়ার করুন:

madaripur
নিহত বৃষ্টির পরিবারের পাশে জেলা প্রশাসন। ছবি: ঢাকা মেইল

যুক্তরাষ্ট্রে খুন হওয়া মাদারীপুরের তরুণী নাহিদা সুলতানা বৃষ্টির পরিবারের পাশে দাঁড়িয়েছে মাদারীপুরের জেলা প্রশাসন।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিহতের গ্রামের বাড়ি সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর যান। সেখানে গিয়ে পরিবার ও আত্মীয়-স্বজনদের সাথে কথা বলেন তারা।


বিজ্ঞাপন


বৃষ্টির বাবা একটি এনজিওতে চাকরির সুবাদে রাজধানীর মিরপুর পল্লবীতে বসবাস করায় তার সঙ্গে মোবাইলফোনে কথা বলেন জেলা প্রশাসক। এ সময় নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। খুন হওয়া তরুণীর লাশ পাওয়া গেলে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সহযোগিতার কথা জানান তিনি।

জানা যায়, ৭ মাস আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করেন নাহিদা সুলতানা বৃষ্টি। এরপর উচ্চতর ডিগ্রির জন্য পাড়ি জমান আমেরিকায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইউনিভার্সিটিতে সুযোগ পাওয়ার সুবাধে সুসম্পর্ক গড়ে ওঠে সহপাঠী জামিল আহম্মেদ লিমনের সাথে। সেখানে লিমনের সাথে এক মার্কিন নাগরিক রুমমেটের সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এই জেরে গত ১৬ এপ্রিল লিমন ও বৃষ্টিকে ভার্সিটি ক্যাম্পাস থেকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এর ৮ দিন পর শুক্রবার লিমনের খণ্ডিত মরদেহ উদ্ধার করে আমেরিকার পুলিশ। একদিন পর শনিবার ঘটনাস্থল পাওয়া রক্তের ডিএনএ পরীক্ষার শেষে বৃষ্টিকেও হত্যা করা হয়েছে বলে ধারণা করছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

বিষয়টি জানতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন নিহত বৃষ্টির ভাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার জাহিদ হাসান প্রান্ত। এই হত্যার ঘটনায় হিশাম নামে যুক্তরাষ্ট্রের এক নাগরিক আটক করেছে দেশটির পুলিশ।

প্রতিনিধি/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর