সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

শিক্ষার্থীদের নতুন বই উপহার দিল ছাত্রদল

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পিএম

শেয়ার করুন:

শিক্ষার্থীদের নতুন বই উপহার দিল ছাত্রদল

রাজশাহীর বাঘায় এবার সনাতনী মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক ও বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এস.এম. সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।

সোমবার (২৭ এপ্রিল) দুজন শিক্ষার্থীকে পুরো বছরের প্রয়োজনীয় পাঠ্যপুস্তক হাতে তুলে দেন তিনি।


বিজ্ঞাপন


বই পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শিক্ষার্থীরা। তারা ছাত্রদল নেতাকে ধন্যবাদ জানান।

আগামীতেও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক ও বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এস.এম. সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।

তিনি বলেন, ফ্যাসিস্ট পতনের পর জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার জনগণের জন্য কাজ শুরু করেছে। সেই ম্যান্ডেটকে সামনে রেখে আমি কার্যক্রম পরিচালনা করছি। চেষ্টা করছি মানুষের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিয়ে অসহায়দের পাশে দাঁড়ানোর। তারই ধারাবাহিকতায় মেধাবী শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর