সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

জয়পুরহাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:০২ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
বালক দল চকমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ২-০ গোলে হারিয়ে পূর্ব সুন্দরপুর চ্যাম্পিয়ান হয়।

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী খুদে ফুটবল খেলোয়াড়দের তুলে নিয়ে আসার লক্ষ্যে জয়পুরহাটে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে সার্কিট হাউজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। তাই বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে।


বিজ্ঞাপন


প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বলিকা দল আরজি জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে মাধাই নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়েছে।

অন্যদিকে, বালক দল চকমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ২-০ গোলে হারিয়ে পূর্ব সুন্দরপুর চ্যাম্পিয়ান হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, (ভারপ্রাপ্ত) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ সাফিউজ্জামান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, অচিন্ত্য কুমার মোহন্ত, নাজিমুদ্দিন সোহেল, মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ওমর ফারুক, সদস্য আনোয়ারুল ইসলাম মাসুদ, ওয়াহেদ গনী  মাসুদ উজ্জামান উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর