সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় প্রসূতির মৃত্যু: অনুমোদনহীন সেই হাসপাতাল সিলগালা ও জরিমানা

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় প্রসূতির মৃত্যু: অনুমোদনহীন সেই হাসপাতাল সিলগালা ও জরিমানা
হাসপাতালের অভিযানের ছবি, হাসপাতালের সাইনবোর্ড।

নেত্রকোনায় শহরে অনুমোদনহীন একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় অতিরিক্ত রক্তক্ষরণে এক প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় ওই হাসপাতাল সিলাগালা ও মালিককে জরিমানা করেছে প্রশাসন।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা শহরের জয়নগর এলাকায় ‘নিউ লাইফ হাসপাতাল প্রাইভেট লিমিটেডে’ নামে ওই হাসপাতালটি সিলগালা ও এর মালিককে জরিমানা করা হয়।


বিজ্ঞাপন


এর আগে গত বৃহস্পতিবার বিকালে ওই হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর অতিরিক্ত রক্তক্ষরণে ফজিলা আক্তার (৩৮) নামে এক প্রসূতির মৃত্যু হয়। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে টনক নড়ে প্রশাসনের। স্বাস্থ্য বিভাগও বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়।

এরই পরিপ্রেক্ষিতে আজ আজ দুপুরে ওই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জামান আসিফ। এসময় জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলা উপস্থিত ছিলেন।

অভিযানে হাসপাতালের অনুমোদন না থাকায় সেটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি নানা অব্যবস্থাপনার কারণে হাসাপাতাল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওই হাসাপাতালে ভর্তি থাকা রোগীদের জেলার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

87fd8f24-c52a-4330-8d28-8bceda0516f8


বিজ্ঞাপন


স্থানীয় বাসিন্দা ও আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের কুদ্দুস মিয়ার স্ত্রী ফজিলা আক্তারকে (৩৮) নিউ লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকেলে অস্ত্রোপচারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম হয়। এ সময় চিকিৎসক তাকে রেখে অন্য একটি ক্লিনিকে চলে যান বলে অভিযোগ রয়েছে। এতে অপারেশনের সময় অতিরিক্ত রক্তক্ষরণে তার শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে পৌঁছানোর আগেই পথে তার মৃত্যু হয়। অভিযোগের প্রেক্ষিতে আজ দুপুরে ওই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় হাসপাতালের অনুমোদন না থাকাসহ বিভিন্ন অব্যবস্থাপনার দায়ে আদালত ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়।

এ ব্যাপারে জানতে চাইলে সিভিল সার্জন ডা. গোলাম মাওলা বলেন, প্রসতির মৃত্যুর বিষয়টি অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করা হচ্ছে। আর নিউ লাইফ হাসপাতাল প্রাইভেট লিমিটেডের কোনোরকম অনুমোদন না থাকায় ভ্রাম্যমাণ আদালত জরিমানাসহ সিলগালা করে দিয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।' জেলায় প্রতিটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর