সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

পঞ্চগড় থেকে নওগাঁয় এসে তরুণের প্রতিবাদ

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পিএম

শেয়ার করুন:

পঞ্চগড় থেকে নওগাঁয় এসে তরুণের প্রতিবাদ
পঞ্চগড়ের সদর উপজেলার আমলাহার গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম শান্তি (২৬)।

সামাজিক ও পারিবারিক অবক্ষয়ের রোধে জনসচেতনতা তৈরিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন এক তরুণ।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড়ে শহীদ মিনার এলাকায় দেখা যায় এই তরুণকে। বুকে ফেস্টুন ও মাথায় ক্যাপ (টুপি) পরিহিত অবস্থায় দাঁড়িয়ে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করেন এবং সমাজের চলমান পারিবারিক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানান।


বিজ্ঞাপন


ওই তরুণের নাম সাইফুল ইসলাম শান্তি (২৬)। তিনি পঞ্চগড়ের সদর উপজেলার আমলাহার গ্রামের বাসিন্দা। দীর্ঘ দিন ধরে সাইফুল গুজব প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনতাসহ সমাজের নানা অসঙ্গগতি সম্পর্কে মানুষকে সচেতন করতে কাজ করে যাচ্ছেন।

সাইফুলের মাথার টুপিতে লেখা, ‘নিয়ামতপুরে চার খুনে জড়িতদের ফাঁসি চাই।’ বুকে ঝোলানো ফেস্টুনে লেখা, ‘সহিংসতা নয়, জমিজমাসহ যেকোনো বিরোধ লাঘবে আইনি পথ বেছে নিন।’

3730f153-c4f7-42bf-aa5e-8c9b0ec54ca8

মুক্তির মোড়ে ঘণ্টাব্যাপী অবস্থানের পর সাইফুল হেঁটে নওগাঁ শহরের প্রধান বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন এবং সাধারণ মানুষের মধ্যে পারিবারিক ও সামাজিক সহিংসতা রোধে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন।


বিজ্ঞাপন


জানতে চাইলে সাইফুল ইসলাম বলেন, তিনি কোনো সংগঠনের প্রতিনিধি হিসেবে নয়, বরং একজন লজ্জিত ও উদ্বিগ্ন নাগরিক হিসেবে এই সচেতনতামূলক প্রচারণার কাজ করছেন। সম্প্রতি নওগাঁর নিয়ামতপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে স্বজনদের হাতে একই পরিবারের চারজন নির্মমভাবে হত্যার শিকার হন। এই ঘটনা তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে। নির্মম এই হত্যাকাণ্ড থেকে আমাদের সবাইকে শিক্ষা নেওয়া উচিত। সামান্য জমির জন্য যখন মানুষ আপনজনের রক্ত ঝরাতে পারে, তখন বুঝতে হবে আমরা ভয়াবহ এক নৈতিক অবক্ষয়ের মধ্য দিয়ে যাচ্ছি।

তিনি বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ হলে সহিংসতা নয়, আমাদের আইনের পথ বেছে নেওয়া উচিত। আইনশৃঙ্খলা বাহিনী ও বিচারাঙ্গণে যারা আছেন, তাদের উচিত জমিজমা সংক্রান্ত বিরোধের কোনো সমস্যা থানায় কিংবা আদালতে গেলে সেগুলোর যেন দ্রুত সমাধান হয়। কারণ, বিচারের দীর্ঘসূত্রিতার কারণে মানুষ অনেক সময় সহিংসতার পথ বেছে নেন। 

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর