সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় বজ্রপাতে আরো দুইজনের মৃত্যু

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২০ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায়  বজ্রপাতে আরো দুইজনের মৃত্যু

নেত্রকোনার খালিয়াজুরীতে বজ্রপাতে পৃথকস্থানে আরো দুইজন মারা গেছেন।

সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত এনিয়ে খালিয়াজুরীতে বজ্রপাতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে।


বিজ্ঞাপন


মারা যাওয়া দুইজন হচ্ছেন, উপজেলার সাতগাঁও গ্রামের নেকবর খাঁয়ের ছেলে কৃষক মোনায়েম খাঁ পালান (৫০) ও সিরাজগঞ্জের সদরের আকনাদিগীর চরের অফিকুল মণ্ডলের ছেলে কৃষি শ্রমিক শুভ মণ্ডল (৪৫)।

মৃতদের মধ্যে মোনায়েম খাঁ বেলা পৌনে ১টার দিকে আর বেলা সোয়া ১টার দিকে মারা যান শুভ মণ্ডল।

এর আগে সকাল সোয়া ৯টার দিকে উপজেলার জগন্নাথপুর ফেরিঘাট এলাকায় ধনু নদে বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে মারা যান এক শৌখিন মাছ শিকারি। তিনি হলেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবেড় গ্রামের আব্দুল মোতালিব (৫৫)।

স্থানীয়রা ও পুলিশ জানিয়েছে, সাতগাঁও গ্রামে বাড়ির সামনে হাওরে ধান শুকাচ্ছিলেন মোনায়েম খাঁ পালান। এসময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। তখন বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।


বিজ্ঞাপন


অপরদিকে কৃষ্ণপুর হাওরে ধান কাটছিলেন শুভ মণ্ডল। সেখানেও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতের আঘাতে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান সিরাজগঞ্জ থেকে নেত্রকোনার হাওরে ধান কাটতে আসা কৃষিশ্রমিক শুভ মণ্ডল।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বজ্রপাতে নিহতদের বিষয় নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে একজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুজনের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর