সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

গাজীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ এএম

শেয়ার করুন:

গাজীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

গাজীপুরের কালিয়াকৈরে জান্নাত আক্তার (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। 

এ ঘটনায় পুলিশ স্বামী রাজিব আহম্মেদকে জুনায়েদকে আটক করেছে।


বিজ্ঞাপন


রোববার (২৬ এপ্রিল) উপজেলার ঢালজোড়া ইউনিয়নের বান্দাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে।

গৃহবধূ জান্নাত টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার শুকুর আলীর মেয়ে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ দেখে গৃহবধূর পরিবারের দাবি স্বামী রাজিব আহম্মেদসহ শ্বশুরবাড়ীর লোকজন জান্নাত আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ঘটনার পর নিহতের বাবা শুকুর আলী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করেছে। 

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ৪ বছর আগে পারিবারিকভাবে রাজিবের সঙ্গে জান্নাত আক্তারের বিয়ে হয়। বিবাহিত জীবনে তাদের ঘরে দুই বছরের একটা পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই নানা বিষয়ে পারিবারিক কলহ চলে আসছিল। ঘটনার দিন সকালেও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। 

এদিকে, সকালে সাড়ে ৮টার দিকে রাজিব তার শাশুড়ি নবীরন বিবিকে ফোন করে মেয়েকে নিয়ে যেতে হবে অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দেন। এ খবরে নিহতের বাবা শুকুর আলী মেয়ের জামাই বাড়িতে গিয়ে দেখেন বিছানায় মেয়ের লাশ পড়ে আছে। পরে বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে পুলিশ জান্নাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছে, জান্নাতকে হত্যা করা হয়েছে।


বিজ্ঞাপন


নিহতের বাবা শুকুর আলী বলেন, বিয়ের পর থেকে আমার মেয়েকে নানা বিষয় নিয়ে নির্যাতন করত। কয়েক দিন ধরেই দুজনের মধ্যে ঝগড়া বিবাদ ছিল। আজ সকালে আমার স্ত্রীকে ফোন করে বলেছে যে, আপনার মেয়েকে নিয়ে যান নাহলে মেরে ফেলব। তাই করেছে, ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে, ওর ফাঁসি চাই।

 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করা করেছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর