সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১০:১৮ পিএম

শেয়ার করুন:

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি যায়গা দখল করে গড়ে উঠা অবৈধ দোকানপাট থেকে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। রোববার (২৬ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জপুলস্থ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার সালাউদ্দিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মিজমিজি পূর্বপাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে।


বিজ্ঞাপন


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সিদ্ধিরগঞ্জপুল এলাকায় অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট ও সড়ক দখল করে ভ্যানগাড়ি বসিয়ে চাঁদাবাজি করে আসছেন গ্রেফতার বিএনপি নেতা সালাউদ্দিন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নাম ভাঙিয়ে আরও বেপরোয়াভাবে চাঁদাবাজি শুরু করেন সালাউদ্দিন ও তার ভাই কামাল। দুই ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের এই চাঁদাবাজির ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করতেন আওয়ামী লীগের দোসর মোশাররফ ওরফে কারেন্ট মোশাররফ। 

এদিকে গত ২৪ এপ্রিল আজিজুল হক নামে এক দোকানির কাছ থেকে চাঁদা না পেয়ে তাকে বেধড়ক মারধর করেন ও দোকান ভেঙে দেয় বিএনপি নেতা সালাউদ্দিন ও তার ভাই কামাল। পরবর্তীতে ভুক্তভোগী আজিজুল হক চাঁদাবাজির অভিযোগ এনে বিএনপি নেতা সালাউদ্দিনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। সেই অভিযোগের পরিপেক্ষিতে রোববার সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, গ্রেফতার সালাউদ্দিনের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ক.ম/  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর