রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

নাটোরে ৭ বছরের শিশুর নামে থানায় হত্যাচেষ্টা মামলা, পরে জামিন

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পিএম

শেয়ার করুন:

নাটোরে ৭ বছরের শিশুর নামে থানায় হত্যা চেষ্টা মামলা, পরে জামিন
সাত বছরের হোসেন আলী ধারাবারিষা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

নাটোরের গুরুদাসপুরে ৭ বছরের এক শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যা চেষ্টা মামলা করা হয়েছে। পরে আদালতের বিচারক জামিন মঞ্জুর করেন। এ ঘটনায় আদালত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববারে (২৬ এপ্রিল) দুপুরে বাবার সঙ্গে আদালতে এসে জামিন আবেদন করলে নারী ও শিশু আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম জামিন মঞ্জুর করেন। বিচারক সঙ্গে সঙ্গে মামলার বাদী শাহানুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেন।


বিজ্ঞাপন


আসামি হোসেন আলী উপজেলার একই এলাকার শাজাহান আলীর ছেলে। সে ধারাবারিষা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

আসামি পক্ষের আইনজীবী মো. শামীম হোসেন জানান, গত ৯ এপ্রিল নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী শ্রাবণ সরকারকে মারধর করে প্রতিপক্ষ। এ ঘটনায় (১০ এপ্রিল) গুরুদাসপুর থানায় শ্রাবনের বাবা শাহানুর রহমান বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে হতে চেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলায় সাত বছরের শিশু হোসেন আলীকে ২১ বছর দেখিয়ে মামলায় নাম উল্লেখ করে ৩ নম্বর আসামি করা হয় তাকে। 

Nator

জানা যায়, শিশুটির জন্মসাল ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর হওয়ায় বর্তমানে তার বয়স সাত বছর। মামলায় এই শিশুর নাম অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। সবার একই প্রশ্ন এত ছোট বয়সের একটি বাচ্চাকে কীভাবে হামলা বা সংঘর্ষের মামলায় আসামি করা হলো?


বিজ্ঞাপন


নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা জানান, এত ছোট বাচ্চা কী করে এই মামলার আসামি হতে পারে। সঠিকভাবে যাচাই বাছাই করলে এ ধরনের ঘটনা হয় না। কর্তৃপক্ষকে আরও সতর্ক হওয়া উচিত ছিল।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর