রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

কৃষকদের অগ্রাধিকারের ভিত্তিতে ডিজেলের দাবিতে বরিশালে মানববন্ধন

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০০ পিএম

শেয়ার করুন:

Barishal
কৃষকদের অগ্রাধিকারভিত্তিক ডিজেল সরবরাহের দাবিতে বরিশালে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ছবি: ঢাকা মেইল

সারাদেশে সেচ পাম্প ও হারভেস্টার সচল রাখতে কৃষকদের অগ্রাধিকারভিত্তিক ডিজেল সরবরাহের দাবিতে বরিশালে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের উদ্যোগে এ কর্মসূচি হয়।


বিজ্ঞাপন


কৃষিজ উৎপাদন ও জাতীয় জীবনে খাদ্য সংকট এড়াতে রাষ্ট্রীয় উদ্যোগে কৃষকের কাছে ডিজেল পৌঁছানোর দাবি জানান বক্তারা। এর আগে গত বুধবার রাজশাহীতে পেট্রোলপাম্পে তেল নিতে এসে রোদে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে গিয়ে হিটস্ট্রোকে আব্দুল আলাম (৫৬) নামের এক কৃষকের মৃত্যুর প্রতিবাদও জানান তারা।

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল নগরের সংগঠক অন্তু বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন-সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ, বরিশাল নগরের সংগঠক কিশোর কুমার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংগঠক ভূমিকা সরকার ও ব্রজমোহন (বিএম) কলেজের সংগঠক মিনহাজ সরদার প্রমুখ।

বক্তারা বলেন, যে কৃষক পাম্পে ডিজেল আনতে গিয়ে হিটস্ট্রোকে মারা গেলেন, তার মৃত্যুর দায় এই রাষ্ট্রকে নিতে হবে। যে কৃষক দেশের মানুষের কথা চিন্তা করে ফসল উৎপাদন করে, তাকে তেলের পাম্পে দাঁড় করিয়ে রাখাটা রাষ্ট্রের ব্যর্থতা। অপরাপর জরুরি সেবাখাতে রাষ্ট্র জ্বালানি নিশ্চিত করতে পেরেছে, কিন্তু কৃষকের ক্ষেত্রে রাষ্ট্র উদাসীন। কারণ কৃষি ও কৃষককে রাষ্ট্র কোনো দিনই মর্যাদার চোখে দেখেনি।


বিজ্ঞাপন


তারা আরও বলেন, গ্রামের কৃষক শহরে এসে লাইনে দাঁড়িয়ে থেকেও ডিজেল পাচ্ছেন না; পুড়ে যাচ্ছে কৃষকের ফসল। এ অবস্থায় যদি রাষ্ট্রীয় উদ্যোগে কৃষকের কাছে ডিজেল না পৌঁছানো যায়, তাহলে ব্যাহত হবে কৃষিজ উৎপাদন। জাতীয় জীবনে সৃষ্টি হবে এক ভয়াবহ খাদ্য সংকট।

গোটা জনগোষ্ঠীর খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে, কৃষি ও কৃষককে বাঁচাতে অবিলম্বে রাষ্ট্রীয় উদ্যোগে কৃষকের কাছে ডিজেল সরবরাহের ব্যবস্থা করার দাবি জানান বক্তারা।

প্রতিনিধি/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর