রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

নাটোরে পৃথক অভিযানে লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৭:১১ পিএম

শেয়ার করুন:

নাটোরে পৃথক অভিযানে লাখ টাকা জরিমানা

নাটোরের লালপুরে ভ্রাম্যমাণ আদালত পৃথক দুই স্থানে অভিযান পরিচালনা করেছেন। অবৈধভাবে ডিজেল সরবরাহ ও পদ্মা নদী থেকে বালু উত্তোলনের অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সকালে লালপুর উপজেলায় পৃথক দুই স্থানে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।


বিজ্ঞাপন


NNator--

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে রোববার উপজেলা ভ্রাম্যমাণ আদালত ভাই ভাই ওয়েল সেন্টারে অভিযান চালায়। আনুমানিক ১৩০০ লিটার ডিজেল অবৈধভাবে ইটভাটায় সরবরাহের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, একই দিনে পদ্মা নদীর চর থেকে অবৈধভাবে ভরাট বালু উত্তোলনের অভিযোগ সত্যতা পাওয়ায় শাহিন (৩৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকা শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন বলেন, বৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সতর্ক রয়েছে। জনগণের স্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর