রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

জয়পুরহাটে কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ​জয়পুরহাট
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

​কাঁচা চামড়ার গুণগত মান রক্ষা, লেস-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন নিশ্চিত করার লক্ষ্যে জয়পুরহাটে দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

​রোববার (২৬ এপ্রিল) সকালে পৌর কমিউনিটি সেন্টারে এই কর্মশালার আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি) যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

​কর্মশালায় বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অধ্যাপক সামসুল হক, বাণিজ্য মন্ত্রণালয়ের এলএসবিপিসির সহকারী পরিচালক লিটন চন্দ্র রায়, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের হেড অব অ্যাডমিন মিজানুর রহমান, জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি আবু বক্কর সিদ্দিক শামীম, সাধারণ সম্পাদক গোলাজার মুমিন, ​চামড়া ব্যবসায়ী আব্দুল খালেক, আব্দুল জলিল, মোস্তফা হোসেন, সাইদুর রহমানসহ প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে চামড়া শিল্পের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে কোরবানির ঈদের সময় সঠিক জ্ঞান না থাকায় বিপুল পরিমাণ কাঁচা চামড়া নষ্ট হয়। চামড়া ছাড়ানোর সময় ‘লেস-কাট’ বা ছুরির আঁচড় নিয়ন্ত্রণ করতে পারলে পশুর চামড়ার আন্তর্জাতিক মান বজায় রাখা সম্ভব।

প্রশিক্ষণে বৈজ্ঞানিক উপায়ে চামড়া সংরক্ষণ ও লবণজাত করার পদ্ধতি এবং পরিবহনের সময় করণীয় সম্পর্কে ব্যবসায়ীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর