রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইউএনওর ওপর হামলা: ২৫ জনের নামসহ ৩০০ অজ্ঞাত আসামি

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পিএম

শেয়ার করুন:

ইউএনওর ওপর হামলা: ২৫ জনের নামসহ ৩০০ অজ্ঞাত আসামি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাতেই দেবীগঞ্জ থানায় উপজেলা প্রশাসনের পেশকার সিরাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।


বিজ্ঞাপন


থানা সূত্রে জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ফিলিং স্টেশনটিতে তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

uno

জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার ভাউলাগঞ্জ এলাকার মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি তৈরি হলে সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়। পরে ইউএনও ঘটনাস্থলে গিয়ে কাগজপত্রবিহীন চালকদের লাইনের বাইরে যেতে নির্দেশ দেন এবং দুইজনকে ৫০০ টাকা করে জরিমানা করেন।

আরও পড়ুন

পঞ্চগড়ে পাম্পে ফুয়েল কার্ড চেক করার সময় ইউএনওর ওপর হামলা

এরপরই উত্তেজিত একদল লোক মিছিল নিয়ে ইউএনও ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ইউএনওর বডিগার্ড তৈবুলের ওপরও চড়াও হয়ে তার সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে তিনি আহত হন এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ইউএনও পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিরাপদে উপজেলা কার্যালয়ে নিয়ে যায়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালেক জানান, মামলা রুজু হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর