আইনজীবী পরিবারের ভূমি দখল, আইনজীবীকে মারধর, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের অফিসে অবৈধভাবে অনুপ্রবেশ এবং অশোভন আচরণের প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সকালে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে জেলা আইনজীবী সমিতির কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, সম্প্রতি আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রুহুল আমিনের ওপর হামলা ও তার জমি জবর দখলের চেষ্টা করে প্রতিপক্ষ। এদের সঙ্গে কথিত একজন সাংবাদিক জড়িত।
বিজ্ঞাপন
এছাড়া, জেলা আইনজীবী সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাসিনা আক্তার জাহান বিথীর কক্ষে প্রবেশ করে তার সঙ্গে অশোভন আচরণ করা হয়। এ ঘটনায় তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করেন তারা।
প্রতিনিধি/এসএস




